23 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জেল থেকে বেরিয়ে ফের সন্ত্রাসী কার্যকলাপে ঢাকাইয়া আকবর

জেল থেকে বেরিয়ে ফের সন্ত্রাসী কার্যকলাপে ঢাকাইয়া আকবর


বিএনএ, চট্টগ্রাম: জেল থেকে বেরিয়ে ফের সন্ত্রাসী কার্যকলাপে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. আকবর ওরফে ঢাকাইয়া আকবর। সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র মামলায় দুই বছর জেল কেটে পুনরায় অপরাধকর্ম করে বেড়াচ্ছে ঢাকাইয়া আকবর। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ট এলাকার সাধারণ মানুষ।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ভুক্তভোগী মো. সরোয়ার হোসেন।

লিখিত অভিযোগে সরোয়ার হোসেন বলেন,  শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর সমাজ ও প্রশাসনের নিকট চাঁদবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। দুই বছর জেল খেটে গত ৪ সেপ্টেম্বর জামিনে বের হয়ে আসে। কিন্তু সে আমার নাম ব্যবহার করে “চিরকুটের” মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের নিকট চাঁদা দাবি করে আসছে। এতে করে আমাকে সমাজ ও প্রশাসনের নিকট চাঁদাবাজ হিসেবে চিহিৃত করতে চায়।  তার এমন আচরণে আমি আশংকায় আছি। আমি স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রশাসনের সহায়তা চাই।

কে ঢাকাইয়া আকবর?

বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সাজ্জাদ হোসেন খানের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আকবর চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মূলত সারোয়ার ওরফে বাবলা ও নুরুন নবী ওরফে ম্যাক্সনের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করে আকবর। সারোয়ার-ম্যাক্সন নিজেরা বাহিনী তৈরি করে চাঁদাবাজি শুরু করলে সাজ্জাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এই সুযোগে সাজ্জাদের কাছের লোকে পরিণত হয় আকবর।

বিএনএ/এমএফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী