27 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আমীর আলী: আফগানিস্তানের সবচেয়ে ছোট পর্বতারোহী

আমীর আলী: আফগানিস্তানের সবচেয়ে ছোট পর্বতারোহী


বিএনএ বিশ্বডেস্ক : বয়স মাত্র ৬ বছর। প্রায় দুই মাস আগে আমির আলী ৪ হাজার ৫০০ মিটার উঁচু আফগানিস্থানের সালং পাহাড়ে আরোহণ করতে সফল হন। তিনি বলেন, “আমি আফগানিস্তানের সবচেয়ে ছোটপর্বতারোহী, আমি শাহ ফোলাদি পাহাড়কে জয় করতে চাই।

গত বুধবার পর্বতারোহণ ফেডারেশনের কর্মকর্তারা জানান, পাঁচজন আফগান পর্বতারোহীর একটি দল বামিয়ান প্রদেশের একটি উচ্চ শিখর শাহ ফোলাদি স্কেলে যাওয়ার পথে রয়েছে । তার মধ্যে রয়েছে ৬ বছর বয়সী শিশু আমীর আলী ।

কর্মকর্তারা আরও জানান,, ৫ দিনের মিশন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

হাসান লিজাই নামে এক আরোহী জানান,একজন ক্রীড়াবিদকে যে কোনো অবস্থায় এবং যে কোন সরকারের অধীনে প্রশিক্ষণ এবং খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত,”

আমির আলীর বাবা আহমদ শুয়াইব সামিমি বলেন, ছেলের জন্য তার বড় স্বপ্ন আছে। আমির আলীর জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ড অর্জনের জন্য আমার বড় পরিকল্পনা আছে। আমির আলী আমার সাথে ৩ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন ।

উল্লেখ্য, শাহ ফোলাদি কোহ-ই-বাবা পাহাড়ে বরফে ঢাকা একটি উপত্যকা। শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটারেরও বেশি উঁচু।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের