28 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম সমন্বয় হবে : বাণিজ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম সমন্বয় হবে : বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর: বাণিজ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শীঘ্রই ট্যারিফ কমিশন বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না।’

তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে বলেও জানান মন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল