27 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ,সাভার : সাভারের পানপাড়া এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর।

এর আগে, দুপুরের দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত ওই রাজমিস্ত্রি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার ঘাগলাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলঝোড়ার পানপাড়া এলাকায় নজরুল ইসলামের নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিলেন রাজমিস্ত্রি ইমনসহ আরো কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রি ইমন। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ