23 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পরীক্ষা হচ্ছে ১ম পত্রের,শিক্ষার্থীরা হাতে পেল ২য় পত্রের প্রশ্ন!

পরীক্ষা হচ্ছে ১ম পত্রের,শিক্ষার্থীরা হাতে পেল ২য় পত্রের প্রশ্ন!


বিএনএ,চট্টগ্রাম: এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আজ (বৃহস্পতিবার) পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন হাতে পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় স্মরণী কলেজের কেন্দ্রে প্রশ্ন হাতে পেয়ে সবার কপালে হাত। তারা সবাই প্রস্তুতি নিয়ে এসেছিলেন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের। কিন্তু হল রুমে বসে প্রশ্ন পান পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের। পরে শিক্ষার্থীদের হৈচৈ দেখে ‘ভুল’ প্রশ্নটি নিয়ে নেওয়া হয়। এর প্রায় দুই ঘন্টা পর ‘সঠিক’ পত্রের প্রশ্ন হাতে পান পরীক্ষার্থীরা।

এ দিকে ভুল প্রশ্নপত্র বিতরণের ফলে সকাল ১০টার পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টার দিকে। তবে ‘কার’ ভুলে এমনটা হয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ শুরু হয়। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। তবে ২ ঘন্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে ওই কলেজের প্রিন্সিপাল কেন্দ্র সচিব শিব শংকর শীলের একাধিক বার চেষ্ঠা করেও যোগাযোগ করা যায়নি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার বলেন, ‘পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়। তবে এমনটি কেন হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘কার ভুলে এ ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠনা করা হচ্ছে। এতে উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির অপর দুজন সদস্য হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।’

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী