26 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক পরিচয়ে ইয়াবার কারবার, যুবক আটক

সাংবাদিক পরিচয়ে ইয়াবার কারবার, যুবক আটক

সাংবাদিক পরিচয়ে ইয়াবার কারবার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়ায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে হাবিবুল ইসলাম (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এরআগে গতকাল শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয় ।আটক হাবিবুল ইসলাম কক্সবাজারের টেকনাফ থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার আব্দুল করিমের ছেলে।

সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হাবিবুলকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটক হাবিব দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন