24 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাত পোহালেই বসিক নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই বসিক নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই বসিক নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

বিএনএ, বরিশাল: রাত পোহালেই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি নির্বাচন। এবার বরিশালের সবগুলো কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল নির্বাচন কমিশন।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির।

তিনি জানান, ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন পাঠানো হয়েছে। সকালে ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে চলে যান।

নিরাপত্তার ব্যবস্থা নিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এজন্য পুলিশের পাশাপাশি ১৬টি র‌্যাবের টিম, ১০ প্লাটুন কোস্টগার্ড, আনাসারসহ সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এছাড়া ১২৬ টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

উল্লেখ্য, এবার সিটি নির্বাচনে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে