25 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড

বিএনএ, বিশ্বডেস্ক : বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সেই দেশের আদালত । দেওয়া হয়েছে।লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, আনেজ নগরীর একটি মহিলা কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন। তার বিচার শুরুর তিন মাস এবং তাকে আটকের ১৫ মাস পর এ রায় ঘোষণা করা হলো।

তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, ২০১৯ সালে প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২২ জন নিহত হন। তারা সবাই মোরালেসের সমর্থক ছিলেন। এসব নিহতের ঘটনার জন্য আনেজকে দায়ী করা হয়। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দেন সাবেক এই প্রেসিডেন্ট।

নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভের মুখে ২০১৯ সালের নভেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেন। এরপর তিনি ও তার মিত্ররা দেশ ছেড়ে পালান। মোরালেস দাবি করেছিলেন, অভ্যুত্থান করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

এরপর বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন ডানপন্থী আনেজ। ২০২০ সালের অক্টোবরে নতুন একটি নির্বাচনের পর মোরালেস নির্বাসন থেকে দেশে ফেরেন। নির্বাচনে জিতে মোরালেস–সমর্থিত বামপন্থী দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস)।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর