29 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মারিউপোলে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কা

মারিউপোলে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের মারিউপোল শহরে প্রাণঘাতী কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে । সেখানে নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেগুলো সমাহিত করা হয়নি। এসব কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু কলেরা নয়, অন্য সংক্রমক ব্যধিও মারিউপোলে হানা দিয়েছে। কিন্তু দখলদাররা (রুশ সেনারা) সেগুলো গোপন রাখছে।

যদি ঠিকমতো সেখানকার মানুষ চিকিৎসা না পান তাহলে আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাবেন। এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারিউপোলের প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার জন্য মারিউপোলটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ফলে এ শহরটি দখল করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে রুশ বাহিনী। তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। পুরো শহর জুড়ে এখন শুধুমাত্র ধ্বংসযজ্ঞের ছাপ।i

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী