24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার ৩০০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার জেলার নতুন বাহারছড়া এলাকার আবুল বশরের পুত্র ইকরাম হোসেন(৪২), উখিয়া কুতুবপালং এলাকার মৃত আবদুর রহমানের পুত্র জাহেদ হোসাইন(৩৯) এবং উপজেলার পদুয়া মৌলভী পাড়ার মৃত রফিক আহম্মদের পুত্র খালেদ(২৭)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই গোলাম কিবরিয়া ও এসআই দুলাল বাড়ৈর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইকরাম ও জাহেদ হোসাইনের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা এবং পদুয়া সিকদার দিঘীর উত্তর পার্শ্বে জাফরের চায়ের দোকানে অভিযান চালিয়ে খালেদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক বিক্রেতাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১১জুন সকালে চট্টগ্রাম আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বিএনএনিউজ/রায়হান সিকদার, জেবি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে