23 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজ যাত্রী

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজ যাত্রী


বিএনএ, ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন।

রোববার (১১ মে)  দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ২৩তম হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল হজের প্রথম ফ্লাইট শুরু হওয়ার পর থেকে সৌদি সময় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটের মাধ্যমে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটের মাধ্যমে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

আগামী ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট পরিচালিত হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ