27 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবক নিহত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবক নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের’ জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ আলম (৪৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দূর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের