21 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭

সেতু

বিশ্ব ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ওই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী