29 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নববর্ষ পালনের সময় বন্ধ থাকবে মেট্রোর ২ স্টেশন

নববর্ষ পালনের সময় বন্ধ থাকবে মেট্রোর ২ স্টেশন

নববর্ষ পালনের সময় বন্ধ থাকবে মেট্রোর ২ স্টেশন

বিএনএ, ঢাকা: পহেলা বৈশাখের দিন আনন্দ শোভাযাত্রার সময় মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ঢাবি এলাকায় বৈশাখ উদযাপনের সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী