25.8 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কেএনএফ প্রধানের স্ত্রীকে বান্দরবান থেকে লালমনিরহাটে বদলি

কেএনএফ প্রধানের স্ত্রীকে বান্দরবান থেকে লালমনিরহাটে বদলি


বিএনএ, বান্দরবান: বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান জানান, একই হাসপাতালের নার্স দীপালি বাড়ৈকেও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএনএম) দপ্তর থেকে জনস্বার্থে সোমবার (৮ এপ্রিল) তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।

রুম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাথান বমের স্ত্রী ও দীপালি বাড়ৈর সঙ্গে কেএনএফের যোগাযোগ আছে বলে সন্দেহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মাধ্যমে কেএনএফের বিরুদ্ধে চলমান অভিযানসংক্রান্ত তথ্য পাচার হওয়ার আশঙ্কা আছে। এ কারণে তাদের বদলি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, লাল সমকিম বমকে এর আগে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি তখন দাবি করেছিলেন, তার স্বামীর সঙ্গে কয়েক বছর ধরে তার যোগাযোগ নেই।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লাল সমকিম বম, তাদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক-প্রাথমিকে পড়ছে।

এর আগে নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার একদিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এসব ঘটনার পর বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?