20 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে বিঝু বৈসু ও সাংগ্রাই উপলক্ষে র‌্যালি

খাগড়াছড়িতে বিঝু বৈসু ও সাংগ্রাই উপলক্ষে র‌্যালি

খাগড়াছড়িতে বিঝু বৈসু ও সাংগ্রাই উপলক্ষে র‌্যালি

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতি গড়ি’ এ প্রতিপাদ্যে বৈসু, সাংগ্রাই, বিঝু (বৈ-সা-বি) ও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বর্ণিল পোশাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, সম্প্রদায়ী-সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। সম্প্রীতির মেলবন্ধন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল সম্প্রদায়ের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার আহবান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, মং সাকেল চীফ সাচিংপ্রু চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার লে: কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আবুল হাসনাত, সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া এড. আশুতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তা কর্মচারি ও সরকারি-বেসরকারি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া কর্মীরা।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী