27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮০

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮০

মিয়ানমার

বিএনএ বিশ্ব ডেস্ক: মিয়ানমারের বাগো শহরে ৮০ জনেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিহতদের মরদেহ সেনা সদস্যরা নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা দেশটির গণমাধ্যমকে বলেছেন, সৈন্যরা ভারী অস্ত্র ব্যবহার করছিল এবং নড়াচড়া করে এমন যেকোনো কিছুর ওপরই গুলি চালিয়েছে। খবর বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সামরিক বাহিনী দমন-পীড়নের মাত্রা বাড়িয়েছে। ইয়াঙ্গুন শহরের কাছে বাগো শহরে এই সহিংসতা শুক্রবার ঘটেছে বলে জানা গেছে। কিন্তু গণমাধ্যমের কাছে এই খবর পৌঁছাতে গোটা একদিন লেগেছে। কারণ, শহরের বহু বাসিন্দাকে বাধ্য হয়ে আশপাশের গ্রামে পালিয়ে যেতে হয়েছিল।

মনিটরিং গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস-এএপিপি বলছে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি ছিল। সংবাদ সংস্থা দ্য মিয়ানমার নাউ বিক্ষোভের আয়োজক ইয়ে হুটুটকে উদ্ধৃত করে বলেছে, ‘এটা গণহত্যার মতোই। তারা প্রতিটি ছায়ার দিকে গুলি ছুড়েছে।’

গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনাবাহিনী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। তখন থেকে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে। সশস্ত্র বাহিনীর দাবি, গত বছরের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ওই নির্বাচনে দেশটির নেতা অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি পুনর্নির্বাচিত হয় এবং সরকার গঠন করে। নির্বাচন কমিশন কারচুপির দাবি নাকচ করে আসছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের