29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

বিএনএ, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের সাবেক অফিস থেকে মাসুম হোসেন (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে অস্ত্র, গুলি ও ককটেল সহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরসাদিপুর মোড়ে আওয়ামী লীগের অফিস গত ৫ আগস্টের পর মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো থাকায় বশির আহমেদ নামের স্থানীয় এক বিএনপি কর্মী প্রতিবাদ করলে মাসুম তাকে মারধর করে ও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে।

সোমবার পুলিশে খবর দিলে সেখানে তল্লাশি করে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুটি ককটেল উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার আলামত ও গ্রেপ্তার মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী