21 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাই লেক থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কাপ্তাই লেক থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কাপ্তাই লেক থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই লেক থেকে শুক্রবার (১০ মার্চ) থেকে নিখোঁজ থাকা মোঃ জামাল উদ্দীন (৬০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১১ মার্চ) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জামাল উদ্দীন উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার থেকে মোঃ জামাল উদ্দীন কাপ্তাই লেকের বাঁশকেন্দ্র এলাকায় নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে কাপ্তাই লেকে জাল নিয়ে খুঁজতে নেমে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী