29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরও এক উচ্চপদস্থ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

আরও এক উচ্চপদস্থ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীর হাতে রাশিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান। খবর বিবিসি।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।

ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হয়তো এই যে তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী