25 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতাল

২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতাল

২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতাল

বিএনএ,ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের  ঊর্ধ্বগতি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়— হরতাল কর্মসুচি সফল করতে সারা দেশে বিক্ষোভ মিছিল প্রচারপত্র বিলি করার কর্মসূচিও নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়— চাল -ডাল, পিঁয়াজ- সিলিন্ডারসহ অতি জরুরি খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের যা দাম বেড়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়নো হচ্ছে পুরোপুরি খামখেয়ালিভাবে। সরকার আন্তর্জাতিক বাজার ও যুদ্ধের কথা বলে এখন তাদের দায়িত্ব এড়িয়ে চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা