30 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » অপেক্ষা বাড়লো বিপিএলের

অপেক্ষা বাড়লো বিপিএলের

বিপিএল

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে গেলো বছর স্থগিত করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এ বছরও তেমন কোনো আশাজাগানিয়া খবর এলো না বিপিএলের জন্য। বিপিএলের সর্বশেষ আসর শেষ হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। আবার ২০২২ সালে বসবে এই টুর্নামেন্টটি।

কয়েক সপ্তাহ ধরেই ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সূচি তৈরির কাজ করছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে বিসিবির খসড়া সূচি ঠিক থাকলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এ বছরে হবে না বলে জানা গেছে।

এদিকে, বিসিবি ২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টম বিপিএলের জন্য সময় রেখেছে। আর নবম বিপিএল ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, আমরা এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না। যখন সময় হবে, তখন এ ব্যাপারে বলা যাবে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে সবধরনের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। গত বছরে দেশে আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ায়নি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ