20 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » দীঘি ও তার বাবা-মামার বিরুদ্ধে মামলা

দীঘি ও তার বাবা-মামার বিরুদ্ধে মামলা

দীঘি

বিনোদন ডেস্ক: ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বুধবার (১০ মার্চ) দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এ প্রবীণ নির্মাতা। সাংবাদিকদের তিনি বলেন, ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।’

কত টাকার মানহানি মামলা করেছেন? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘আমার সম্মান ১০ কোটি টাকার। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটিও কম। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।’

ঝন্টু আরো বলেন, ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

এর আগে গত মঙ্গলবার (৯ মার্চ) নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছিলেন দীঘি। তার ভাষায়, ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোনো স্টেটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনো কথায় উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি তাকে ‘সরি’ বলছি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী