28 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেউদীঘি কে এম হাইস্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দেউদীঘি কে এম হাইস্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম) : স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার উদাত্ত আহ্বান জানান।

রবিবার(১১ ফেব্রুয়ারি ) সাতকানিয়া উপজেলার দেউদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি উপরোক্ত আহবান জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার মোহাম্মদ হাসান আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আবু সালেহ, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো সেলিমউদ্দিন, বাজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাপস দত্ত, কান্চনা চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মার্দাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এসএমএনকে,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা