25 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে সব তরুণ-তরুণীদের সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করল জান্তা সরকার

মিয়ানমারে সব তরুণ-তরুণীদের সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করল জান্তা সরকার

মিয়ানমারে সব তরুণ-তরুণীদের সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করল জান্তা সরকার

বিএনএ, বিশ্বডেস্ক: সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে জাতিগত বিদ্রোহী এবং অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সঙ্গে একের পর এক যুদ্ধে জান্তা বাহিনী পরাজিত হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের সব তরুণ-তরুণীদের জন্য সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করে আইন জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। শনিবার (১০ ফেব্রুয়ারী) এ আইন জারির ঘোষণা দেওয়া হয়েছে।

জান্তা সরকারের ঘোষণা অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সের সব নারীদের অন্তত দুই বছর সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। মিয়ানমারে অস্থিরতা অব্যাহত থাকায় দেশটির সরকার সব যুবক-যুবতীর জন্য সামরিক বাহিনীতে চাকরি বাধ্যতামূলক ঘোষণা করেছে।

এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে একটি বিবৃতিতে জান্তা সরকার বলেছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উপবিধি, পদ্ধতি, ঘোষণা আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলী প্রকাশ করবে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সশস্ত্র বাহিনী। তখন থেকে দেশটি বিশৃঙ্খলা এবং যুদ্ধ আক্রান্ত। ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার নিহত হয়েছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা, যার মধ্যে কিছু পরাজয় এবং পশ্চাদপসারণে শেষ হয়েছে, সমর্থকদের মধ্যে সমালোচনা ও সন্দেহের জন্ম দিয়েছে।

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জান্তা সরকার কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করে। বহু বিক্ষোভকারী প্রাণ হারান। গ্রেপ্তার হন আরও অনেকে। সে সময় বড় বড় শহরগুলোতে বিক্ষোভ দমন করা সম্ভব হলেও বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আদিবাসী বিচ্ছিন্নতাবাদী নানা সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই শুরু হয়।

গত বছর শেষভাগে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি দল জোট গঠন করে সেনাবাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণ শুরু করে এবং গত কয়েক মাসে সেনাবাহিনীকে হারিয়ে তারা বেশ কিছু এলাকার দখল নিয়েছে।

বিএনএনিউজ /রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ