29 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৭৮০ জনের প্রাণহানি(১১ ফেব্রুয়ারি)

করোনায় আরও ৭৮০ জনের প্রাণহানি(১১ ফেব্রুয়ারি)

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক :  করোনায় আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় আরও  ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন এক লাখ ২১ হাজার ৮৬৮। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে  ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত রোগীর সংখ্যা ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, ব্রাজিলের ও রাশিয়ার মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন ও মারা গেছেন ১৯২জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ১৫৯ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট