27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

জুবায়ের ঢাকার ইস্টার্ণ বিশ্ববিদ্যালয়ে এলএলবি মাস্টার্সের শিক্ষার্থী ও উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পড়ার রুমে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে জুবায়ের। তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, মৃত্যুর সময় একটি সুইসাইড নোট (চিরকুট) লিখে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও তা উদ্ধার হয়নি, সত্যিকার অর্থেই আছে কি, না সেটাও বলতে পারছি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ