31 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব

বিএনএ,স্পোর্টসডেস্ক : আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন জানিয়ে নিউ জিল্যান্ড সফরে ছুটির জন্য আবেদন করেছিলেন এই তারকা ক্রিকেটার এবং তার সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি।

আকরাম খান জানান , বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফরের সময় সাকিব আল হাসান ছুটিতে থাকবেন। সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকার জন্য ছুটি চেয়েছে। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করেছি আমরা। সাকিবের ছুটিটা দিয়েছি আমরা।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।সেখানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। ওয়ানডে তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। তিন টি-টোয়েন্টি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম