24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

ঢাকা (১১ ফেব্রুয়ারি) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এবারের ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। তথ্যবিবরণী।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে