31 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলর

শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলর

শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলর

বিএনএ, ঢাকা : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের এই প্রার্থী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করোনার কারণে স্থগিত হয়ে যায়। তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদকাল শেষ হলে সরকার নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী