20 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা সারসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা সারসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা সারসহ গ্রেপ্তার ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ২টায় উপজেলাধীন মহাসড়ক থেকে এসব সার জব্দ করা হয়।

পরে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সার পাচারে জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃতরা হল- চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা খলিল (৩২), দিনাজপুরের রবিউল (৩০), সাজু (৩৪) ও রাকিবুল (৩২)।

পুলিশ জানায় , গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার বড়দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেক ট্রাকটিকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় সারগুলো তারা নীলফামারী নিয়ে যাচ্ছে। সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এ বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারেনি। শেষে এ বিষয়ে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন শুক্রবার রাত ২টার দিকে একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চট্টগ্রাম খেকে নীলফামারী যাচ্ছিল চার ব্যক্তি। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী