27 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন

আগুন

বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার তুলার গোডাউনে আগুন লেগেছে। এতে তিনটি তুলার গুদাম ও তাতে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে যায়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৭টা ৫৩ মিনিটে একটি ঝুটের গুদামে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা অপর গুদামে ছড়িয়ে পড়ে। রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। পরে উত্তরার একটি ইউনিট বাড়িয়ে চরটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।

তিনি জানান, মিলগেট নামাবাজারের বাশারের তুলার গুদাম থেকে আগুনের ধোয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ইকবাল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী