28 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যাকসিনের পাশ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানালেন সেব্রিনা ফ্লোরা

ভ্যাকসিনের পাশ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানালেন সেব্রিনা ফ্লোরা

ভ্যাকসিনের পাশ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানালেন সেব্রিনা ফ্লোরা

বিএনএ,ঢাকা: ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগের পর মাথা ঝিমঝিম করা,বমি বমি ভাব দেখা দিতে পারে।পাশাপাশি ভ্যাকসিন প্রয়োগের স্থানে সামান্য ব্যাথা হতে পারে।তবে এসব উপসর্গ শতকরা হিসেবে খুব কম মানুষেরই হতে পারে।এরপরও যদি কারও বড় ধরনের উপসর্গ দেখা দেয় সেজন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে বলে জানান তিনি।সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিং-এ মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও বলেন,ভ্যাকসিন এসে পৌঁছানোর ৭ দিন পর থেকে প্রয়োগ শুরু হবে।

এদিকে, দেশে প্রথম দফায় কারা করোনার ভ্যাকসিন পাবেন তাদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তালিকানুযায়ী করোনাকালে স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা প্রথমে ভ্যাকসিন পাবেন।এরপর রয়েছেন মুক্তিযোদ্ধা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিরা।

পরে বয়স অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী,ধর্মীয় প্রতিনিধি,মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি,স্থল-নৌ-বিমান বন্দর কর্মী,প্রবাসী শ্রমিক,জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী,জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী,ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন।এরপর ধীরে ধীরে দেশের সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপে ৫০ লাখ ডোজই প্রয়োগ করা হবে। আগে সিদ্ধান্ত ছিল, ৫০ লাখের ২৫ লাখ দেয়া হবে কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লাখই প্রয়োগ করা হবে।এছাড়া ৬৪ জেলার মধ্য ২৮টি জেলায় ভ্যাকসিন সংরক্ষণাগার তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৭ হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী