27 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » এস আলমের বাসভবনের সামনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মীদের বিক্ষোভ

এস আলমের বাসভবনের সামনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মীদের বিক্ষোভ

এস আলমের বাসভবনের সামনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মীদের বিক্ষোভ

বিএনএ, চট্টগ্রাম: প্রায় ৩৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।

অবস্থান কর্মসুচিতে অংশ নেয়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।

শুধুমাত্র একটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এত টাকা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তখনকার পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের বিনিয়োগ করতে হয়েছে। এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। বারবার তাগাদা দেয়ার পরও টাকা আদায় করতে না পেরে সামাজিক চাপ সৃষ্টির জন্য আমরা এ কর্মসুচি পালন করেছি।’

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানার কারনে তাদের নিয়ন্ত্রনে ছিল। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের