28 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ ও দিবসটির ঘোষণার প্লাটিনাম জুবলী উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবন থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে মুক্তির প্রতীক পায়রা উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা’র সভাপতিত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, ইন্টারন্যাশনাল, অ্যাফেয়ার্সে পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ’সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমার মনে হয় বাঙ্গালী হিসেবে বাংলাদেশে গত ১৪-১৫ বছর ধরে মানবাধিকার চর্চা হয়েছে এবং তার বিকাশ যথেষ্টভাবে রক্ষার ধারা অব্যাহত রয়েছে। বাঙালিরা মননে পরিবর্তন করেছে, সহনশীল হয়েছে এবং যথেষ্ট ভাবমূর্তি তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা মানুষ হতে এসেছি। আমাদের আচার-আচরণ, বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি ও চলা-ফেরার মাধ্যমে সঠিক মানুষ হতে হবে।’

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৭৫ বছর পূর্তি তথা প্লাটিনাম জুবলি পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ অর্থাৎ ‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়।

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা