27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ

বিএনএ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও ৫ জন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাড়াবে ২৬ জনে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের