27 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে আসলেন মোল্লা স্তানাকজাই

কাবুলে আসলেন মোল্লা স্তানাকজাই

কাবুলে আসলেন মোল্লা স্তানাকজাই

বিএনএ,বিশ্বডেস্ক: তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তালেবানের গণমাধ্যম অধিদপ্তর এক টুইটার বার্তায় এ খবর প্রকাশ করেছেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানাকজাই কাবুলে প্রবেশ করলেন।

এর আগে স্তানাকজাই তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপ প্রধানের দায়িত্ব পালন করেছেন।

আমেরিকার সঙ্গে তালেবানের যে সংলাপের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্র সৃষ্টি হয় আব্বাস স্তানাকজাই তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যান্য দেশের সঙ্গে তালেবানের আলোচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন