23 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু-শ্রীমঙ্গলে সুড়ঙ্গের মাটি খুঁড়তে গিয়ে ৪ চা শ্রমিকের মৃত্যু

বিএনএ, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে বাড়ির ছাদে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গোবিন্দ শীল (৪৫) এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ শীল শহরের মৃত মনোহর শীলের ছেলে। বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একতলা বাড়ির একটি ছাদে কাজ করার সময় শ্রমিক গোবিন্দ শীল নিচে পড়ে মাথায় ও বুকে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/  কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা