29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে তিনশ টাকার জন্য আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

বোয়ালখালীতে তিনশ টাকার জন্য আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ পুলিশ সদস্য আহত

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে ৩শ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই বাবুল বড়ুয়া।
আহত ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি ইপিজেডে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫ টার দিকে দোলন বড়ুয়া তার কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছলে দু’টি মোটরসাইকেল যোগে দুষ্কৃতিকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। এর এক পর্যায়ে দোলন বড়ুয়ার মোবাইলটি ফেরত দিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?