26 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে টিকা প্রাপ্তির বাধা কাটবে অক্টোবরে : তথ্যমন্ত্রী

ভারত থেকে টিকা প্রাপ্তির বাধা কাটবে অক্টোবরে : তথ্যমন্ত্রী

বিশ্বনেতাদের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না: তথ্যমন্ত্রী

বিএনএ , ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। তবে  অক্টোবরের শেষ দিকে এ টিকা প্রাপ্তির বাধা কাটবে।

শুক্রবার(১০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি একথা বলেন।।

তিনি আরও বলেন,  টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি। এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরো জোরদার হবে।  টিকার ম্যাটেরিয়াল বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না। আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সাথে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করার সম্ভব হবে।

তিনি আরো বলেন, গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে তার বৈঠক হয়েছে।সফরে ভারতের রাষ্ট্রায়াত্ত টেলিভিশন দূরদর্শনে একটি সাক্ষাৎকার দেন বলে জানান হাছান মাহমুদ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!