36.3 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - জুন ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈদ যাত্রায় সড়কে ৪০২ জনের মৃত্যু

ঈদ যাত্রায় সড়কে ৪০২ জনের মৃত্যু


বিএনএ,ডেস্ক : ঈদুল আজহার যাতায়াতে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। এবারের ঈদযাত্রায় মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১,৩৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে কেবল সড়কেই ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১,২৯৪ জন আহত হয়েছেন। বিগত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই বেড়েছে।

রোববার (৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদনটি তুলে ধরেন।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ঈদুল আজহার তুলনায় এবার দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়েছে। গত বছর ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১,১৮২ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ৩.৯৫ শতাংশ, প্রাণহানি ৩.০৭ শতাংশ এবং আহতের সংখ্যা ৯.৪৭ শতাংশ বেড়েছে।

বরাবরের মতোই এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোট সড়ক দুর্ঘটনার ৩৮.৮৩ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “প্রতিবছর দুই ঈদে বিপুল সংখ্যক মানুষ রাজধানী থেকে সারা দেশে যাতায়াত করে। ঈদকে কেন্দ্র করে সরকারের ১০/১২ দিনের ক্ষণস্থায়ী তৎপরতা দিয়ে এই মহামারি রোধ করা সম্ভব নয়। ঈদযাত্রায় মানুষের জীবন বাঁচাতে এবং যাতায়াতের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ