বিএনএ, ঢাকা : ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে। রোববার (৭ জুন) বেলা তিনটার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটেছে।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান তালুকদার জানান, “ওনি(আহত ব্যক্তি) আলহামদুলিল্লাহ আশঙ্কামুক্ত। ওনার পায়ে ও হাতে গুলি লেগেছে। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
“উনি বলতেছেন যেটা, লোকমুখে শুনলাম, ওনার সাথে যেহেতু এখনো কথা হয়নি, ১৭ হাজার ডলার। ইনজুরড, হাসপাতালে এখনো” বলেন ওসি।
ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

