30 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাল শপথ নেবে তালেবান সরকার

কাল শপথ নেবে তালেবান সরকার


বিএনএ বিশ্বডেস্ক: আফগানিস্তানে নতুন তালেবান সরকার আগামীকাল শনিবার (১১ সেপ্টেম্বর) শপথ নিতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে চীন ও ইরানসহ ছয় দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালেবান বলেছে, ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালেবান সরকার প্রতিশ্রুতি পূরণ করলে ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে। শপথগ্রহণ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মঙ্গলবার দুই সাংবাদিক তালেবানের নিরাপত্তা বাহিনীর বেদম মারধরের শিকার হয়েছেন। কাবুলভিত্তিক সংবাদমাধ্যম এতিলাত-ই-রোজের দুই সাংবাদিক তাকি দারিয়াবি এবং নিমাত নাকবিকে আটক করে তালেবান। পরে তাদের মারধর করা হয়। তালেবান শাসনের বিরোধিতা করে কাবুলে আয়োজিত নারীদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করেন তারা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু