28 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেট কারের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রাইভেট কারের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত


বিএনএ,ঢাকা:রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেটকার চাপায় শান্ত হাসান (১৪) নামের এক এস এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে ইসিবি চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর সহপাঠী ও বন্ধুরা ওই এলাকায় রাস্তা অবরোধ করে রাখে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহান হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার এক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার সময় শান্ত হাসান নামে একজন ছাত্র ওই প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়।এতে শান্ত মারা যান। বর্তমানে মরদেহ সিএমএইচ হাসপাতালে রয়েছে।

তিনি আরো জানান, নিহত শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ওই এলাকায় পরিবারের সাথে থাকত তিনি। সাদা রঙের ওই প্রাইভেটকারটি নম্বার হলো ঢাকা মেট্রো গ ২২-৯৭৫৩। গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায়।
মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিএনএ/আজিজুল,্ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা