27 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি শুন্য, প্রণোদনার ঘোষণা

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি শুন্য, প্রণোদনার ঘোষণা


বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি শুন্য, প্রণোদনার ঘোষণা

বিএনএ, ঢাকা : ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা পৃথক দুটি সার্কুলারে এ তথ্য জানা গেছে। আগামী ১ অক্টোবর থেকে এ নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান এক্যুয়্যারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সংশ্লিষ্ট নির্দেশনা সংশোধিত মর্মে অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া গত ১ জুলাই প্রকাশিত এনপিএসবির মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি/চার্জ নির্ধারণ প্রসঙ্গে জারি করা সার্কুলারের নির্দেশনাবলি রহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা