26 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে ট্রলি উল্টে চালকের সহযোগী নিহত

ঝালকাঠিতে ট্রলি উল্টে চালকের সহযোগী নিহত


বিএনএ ,বরিশাল: ঝালকাঠির নলছিটিতে একটি ট্রলি (ডাইসু) উল্টে চালকের সহযোগী (হেলপার) সালাহউদ্দিন(১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টার দিকে কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে ।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সালাউদ্দিন পৌর শহরের গৌরিপাশা এলাকার আফতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাইসুটি উল্টে যায়। এ সময় হেলপার সালাউদ্দিন নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, বর্তমানে সালাউদ্দিনের মরদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিএনএ/কাজল, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী