23 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিবাহিতরাও মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন

বিবাহিতরাও মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন

ইউনিভার্স

বিনোদন ডেস্ক: মেধাবী সুন্দরী খুঁজে বের করার প্রতিযোগিতা মিস ইউনিভার্সের নিয়মে বড় ধরনের পরিবর্তন এলো। দীর্ঘ ৭০ বছর ধরে চলা প্রতিযোগিতাটিতে এতদিন শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশ নিতে পারতেন। এখন থেকে বিবাহিতরাও প্রতিযোগী হতে পারবেন।

২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতায় বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন।

সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত। ফলে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরা। এদিকে মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। শেষবার ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!