29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাহত অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীতে ছুরিকাহত অজ্ঞাত যুবকের মৃত্যু

ছুরিকাঘাতে

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর বেলতলা এলাকায় দূর্বৃতদের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় (২২)এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৪টায় বেলতলা এলাকার হাইস্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করি।পরে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, অজ্ঞাত ওই যুবকের পেটে ধারালো অস্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা হয়ত তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। আমরা যুবকের পরিচয় জানার চেষ্টা করছি। যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

বিএনএনিউজ২৪/আজিজুল/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী