27.3 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » আবারও আলোচনায় নুসরাত

আবারও আলোচনায় নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: টালিউডের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মানেই বিতর্ক। নুসরাতের জীবনের সঙ্গে বিতর্ক ও ট্রলের যোগাযোগ নতুন নয়। অতীতে বহুবার তার বিবেক, মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি নিজের বাবার অসুস্থতার সময়েও টিকটক ভিডিও বানিয়ে চূড়ান্ত ট্রলের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু তাতেও দমানো যায়নি তাকে।

সমালোচনার রশদ জুগিয়ে গতকাল নুসরাত অনলাইন জুয়ার প্রচারে ব্যস্ত। একটি অনলাইন বেটিং অ্যাপের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাকে। বিজ্ঞাপনী ভিডিওটি শেয়ার করার জন্য পঞ্চায়েত ভোটের দিনটাকেই বেছে নিয়েছিলেন তিনি।

রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিনোদন জগতে নিজের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন নুসরাত। সিনেমার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মুখও তিনি। মাঝে মধ্যেই প্রচারের উদ্দেশ্যে নানান বিজ্ঞাপনী ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু একজন সাংসদ হয়ে জুয়া খেলার প্রচার করায় নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়েছেন এবার।

কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকরা। একজন ধিক্কার দিয়ে লিখেছেন, সাংসদ হয়ে বেটিং অ্যাপের প্রচার করছেন! লজ্জা হওয়া উচিত। আরেকজন লিখেছেন, আপনি নাকি সাংসদ ছি! এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হলো।

একজন সরাসরি আক্রমণ শানিয়ে লিখেছেন, পঞ্চায়েতে কতগুলো খুন হচ্ছে দেখুন। আপনি তো সাংসদ তার ওপর তৃণমূলের তারকা প্রচারক। একটু তো মেরুদণ্ড সোজা রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ