27 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেলেন এবাদত

টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেলেন এবাদত

এবাদত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ-পায়ের হাটুর ইনজুরিতে পড়েন এই ডানহাতি বোলার। চোট নিয়ে মাঠ ছাড়া স্যালুট ম্যানকে আর দেখা যাবে না আফগান সিরিজে।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেসহ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এবাদত। বাংলাদেশের ফিজিও মোজাদ্দেদ আলফা সামির উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার সন্ধ্যার পরে বিসিবি থেকে জানানো হয়েছে এ তথ্য।

এবাদতের ইনজুরি খুব গুরুতর নয়। তবে তাকে অন্তত ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই তার পক্ষে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলা সম্ভব নয়।

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা খান এবাদত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এই পেসার।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের